সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৯ জুন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
সিডিএ চেয়ারম্যান বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে তার সফলতা কামনা করেন তারা।
প্রেস রিলিজ সব খবর















