Cvoice24.com

নভেম্বর থেকে মার্চ— আনসু চট্টগ্রামের নতুন কর্মসূচির ঘোষণা

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বর থেকে মার্চ— আনসু চট্টগ্রামের নতুন কর্মসূচির ঘোষণা

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি, চট্টগ্রামের (আনসু চট্টগ্রাম) ২য় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আনসু চট্টগ্রামের সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তানিতা চৌধুরী ও গোলাম সারওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আরিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নিয়াজ আহমেদ ও শাহরিয়ার ইসলাম খান, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং পরিচালকবৃন্দ এস.এম. মহিবুল্লাহ, আসিফ রহমান, মো. সামিউর রহমান, নাফি বিন রিয়াজ, তৌহিদুল ইসলাম, এস.এম. ইফতেখার চৌধুরী ও ফারিহা তাবাসসুম চৌধুরী।

সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন উপ-কমিটির কার্যক্রমের সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, চট্টগ্রামে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং একটি সক্রিয় ও ঐক্যবদ্ধ অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

আগামী নভেম্বর ২০২৬-এ আনসু চট্টগ্রামের ‘মেম্বার্স ডে আউট’, ডিসেম্বর ২০২৬-এ ‘ক্রিকেট ফেস্ট’ এবং মার্চ ২০২৭-এ ‘সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠান’ আয়োজনের প্রস্তুতি ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে আনসু চট্টগ্রাম ভবিষ্যতে আরও কার্যকর ও অর্থবহ উদ্যোগ গ্রহণ করবে।

সভাটি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।

প্রেস রিলিজ সব খবর