Cvoice24.com

এফএসটিআই, চট্টগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৬
এফএসটিআই, চট্টগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য খেলাধূলা শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। শুধু শিক্ষার্থীদের জন্য নয় একজন মানুষকে সুস্থ থাকতে হলে নিয়মিত শরীর চর্চা কিংবা ব্যায়াম করা জরুরী। শুধুমাত্র ঔষধে অসুখ সারে না শারিরীক পরিশ্রমও ঔষধের বিকল্প হিসেবে কাজ করে। দেশের কৃষিজীবি অথবা কায়িক পরিশ্রমকারী জনগোষ্ঠির রোগ ব্যাধি সবচেয়ে কম। কারণ ঘাম রক্ত বাঁচায় আর রক্ত শরীর বাঁচায়। শিক্ষার্থীদের ঘাম ঝরানোর জন্য খেলাধূলা চালিয়ে যেতে হবে। সেজন্য ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সে খেলাধূলা এবং শরীর চর্চা পাঠ্যসূচির অংশ হিসেবে রাখা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (এফএসটিআই), চট্টগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।  এফএসটিআই, চট্টগ্রাম এর মাঠে সকাল ৯টা হতে শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সের বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ইভেন্টের মধ্যে ছিল উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দৌড় ফুটবল, ভলিবল, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ও হাড়ি ভাঙ্গা ইত্যাদি। সকাল ৯টার সময় ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বন অধিদপ্তরের শিক্ষা ও প্রশিক্ষণ উইং এর উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।

ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, চট্টগ্রামের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ইনস্ট্রাক্টর মো. মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেস্ট একাডেমি চট্টগ্রামের উপ-বন সংরক্ষক মো. আনিচুর রহমান, বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক সীতাকুন্ড চট্টগ্রামের পরিচালক  এস এম কায়সার, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এমএ হাসান, চট্টগ্রাম ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, প্রতিষ্ঠানের সাবেক চিফ ইনস্ট্রাক্টর মো. দেলোয়ার হোসেন, সিনিয়র ইনস্ট্রাক্টর সাইফুদ্দিন মোহাম্মদ ফরহাদ, ইনস্ট্রাক্টর অমল কৃষ্ণ মন্ডল, ফরেস্ট একাডেমি চট্টগ্রামের ইনস্ট্রাক্টর আনিচুর রহমান তপু ও সৈয়দা খোদেজা ইভা প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।  

প্রেস রিলিজ সব খবর