এপেক্স ক্লাব অব পটিয়ার নতুন প্রেসিডেন্ট আরিফ খান
সিভয়েস২৪ ডেস্ক
এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান। শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
সভায় এপেক্স বাংলাদেশের জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এপেক্সিয়ান অংশ নেন।
নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবু সাঈদ তালুকদার খোকন এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মো. হাবিবুর রহমান। ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) ও এক্সপেনশন ডিরেক্টর হিসেবে থাকছেন মো. জসিম উদ্দিন।
এ ছাড়া সেক্রেটারি অ্যান্ড ডিএনই নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ ফারুক রবি, ট্রেজারার মো. নাঈম উদ্দিন আলমদার, সার্ভিস ডিরেক্টর মো. আবদুল মোমেন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর মো. দাওতুজ্জামান সুজন, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আবুল হাসান আজাদ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর ইব্রাহিম তালুকদার এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন সবুজ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর লিয়াকত আলী। জাতীয় পর্যবেক্ষক ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন চৌধুরী আরমান। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এপেক্স বাংলাদেশের সিসিএসি (চেয়ারম্যান, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি) ও এপেক্স ক্লাব অব পটিয়ার প্রতিষ্ঠাতা ও চার্টার প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এপেক্সিয়ান প্রিন্সিপাল এস কে দত্ত অনুপ, জাতীয় সহসভাপতি নুরুল আমিন চৌধুরী আরমান ও মো. নজরুল ইসলাম এবং লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি মো. রেজওয়ান শহীদী।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, গত বছরের সেবামূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এপেক্সের আদর্শ ও মূল্যবোধ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ বলেন, আরিফ খান শুধু এপেক্স ক্লাব অব পটিয়ারই নন, জেলা পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন। জাতীয় পর্যায়েও তিনি দক্ষ ও প্রজ্ঞাবান এপেক্সিয়ান হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে এপেক্স ক্লাব অব পটিয়া আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ আরিফ খান বলেন, “এটি কেবল একটি দায়িত্ব নয়, এটি এক পবিত্র আমানত। পটিয়াবাসীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সেবা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।”
নতুন পরিচালনা পর্ষদ আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। সভা শেষে অতিথি ও অংশগ্রহণকারী এপেক্সিয়ানদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রেস রিলিজ সব খবর















