উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯, আদালতে গেলেন ১১
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, সিআর পরোয়ানাভুক্ত পাঁচজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া নয়জন এবং রিমান্ড শেষে আদালতে পাঠানো দুই আসামিসহ মোট ১১ জনকে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সব খবর















