টেকনাফে গ্রেপ্তার পৌর যুবলীগের সাবেক ত্রাণ সম্পাদক
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে গভীর রাতে অভিযান চালিয়ে পৌর যুবলীগের সাবেক ত্রাণ সম্পাদক মুহিবুল্লাহকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুহিবুল্লাহ ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতাজ মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অস্থিতিশীলতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার সব খবর















