আজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী
সিভয়েস২৪ ডেস্ক
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর), উত্তর চট্টগ্রামের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রাউজান উপজেলার নোয়াজিষপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘ।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় মরহুমের মাজারে খতমে কোরআন, তেলাওয়াত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ ছাড়া শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ‘দানবীর আবদুল অদুদ চৌধুরী’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মৃত্যুবার্ষিকীর এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সুধীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন অদুদ স্মৃতি সংঘের সভাপতি কাজী মনছুর মাহমুদ ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














