Cvoice24.com

উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতা গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১১:১২, ২৪ নভেম্বর ২০২৬
উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান আতা (৬৮) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আতাউর রহমানের ছেলে হাসিবুর রহমান জানান, রাত ৯টার দিকে তার বাবাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তিনি শারীরিকভাবে অসুস্থ।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে শেখ মো. আতাউর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর