Cvoice24.com

চন্দনাইশে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:১১, ২৩ নভেম্বর ২০২৬
চন্দনাইশে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশে থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বাকলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি কেএস মোস্তফা নাইম উদ্দিন সবুজকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশের উত্তর হাশিমপুর সৈয়দাবাদ খলিফা পাড়া এলাকার বাসিন্দা।

এ ছাড়া প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলেন—পশ্চিম জামিজুরীর মোহাম্মদ খোরশেদ আলম (১০০ টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড), বরকলের মো. ওয়াসিম মিয়া (৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড), দোহাজারীর অনাদী কান্তি নাথ (৫০ টাকা জরিমানা ও ৩০ দিনের কারাদণ্ড) এবং গাছবাড়ীয়া তালুকদার পাড়ার কাজী মো. আবিদুর রহমান (২৩) (৫০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর