Cvoice24.com

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা

সিভয়েস২৪ ডেস্ক
১৪:০৯, ২২ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা সভা করেছে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের কোতোয়ালী থানায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন ও সমন্বয় কমিটি-২০২৬-এর আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম জনির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক মহসিন আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীম উদ্দিন। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল মাহমুদ শাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা ও মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন মির্জা এবং প্রথম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন ও সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোস্তাক সালাম তালুকদার, মোহাম্মদ নূরুল আলম, মাইন উদ্দীন মনি, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ বাহাউদ্দীন, শাহাদাত হোসেন রনি, মোহাম্মদ বাপ্পি, আব্দুল্লাহ আল রায়হান ও মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর