Cvoice24.com

প্রধানমন্ত্রীর জন্মদিনে চবিতে দোয়া মাহফিল

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৫১, ২২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে চবিতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি মসজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. আল-আমীন এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তার ভূমিকা রাখার সক্ষমতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ক্যাম্পাস সব খবর