Cvoice24.com

চবির হীরকজয়ন্তীতে বন্ধ থাকবে ক্লাস, স্থগিত পরীক্ষা

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:১৩, ৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে বন্ধ থাকবে ক্লাস, স্থগিত পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর দু’দিন ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ১৯ নভেম্বর পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পরদিন ১৯ নভেম্বর পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরকজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ ছাড়া হীরকজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবেন নগর বাউল জেমস।