Cvoice24.com

রামগড় সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার কাঠ জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৩১, ৭ নভেম্বর ২০২৬
রামগড় সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার কাঠ জব্দ

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ১০৪ দশমিক ৪১ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৪৩৫ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন লাচারীপাড়া বিওপির টহলদল উপজেলার লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ছাড়া সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করছে।