Cvoice24.com

দীঘিনালায় বেসরকারি শিক্ষক সমিতির নতুন কমিটি 

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
২০:০৩, ৩১ অক্টোবর ২০২৬
দীঘিনালায় বেসরকারি শিক্ষক সমিতির নতুন কমিটি 

খাগড়াছড়ির দীঘিনালায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রেয়াংখ্যা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা আলো চাকমা পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়।

সভাপতি পদে উষা আলো চাকমা ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়েছেন ১৩৪ ভোট।

অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছোট মেরুং দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. আল হেলাল মাসুদ সাধারণ সম্পাদক এবং বাবুছড়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিপন জ্যোতি চাকমা অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জয় চন্দ্র চাকমা। পরে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।