Cvoice24.com

আনোয়ারায় জিপের ধাক্কায় অচেনা বৃদ্ধার মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৩৯, ৩১ অক্টোবর ২০২৬
আনোয়ারায় জিপের ধাক্কায় অচেনা বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, জিপের ধাক্কায় ওই বৃদ্ধা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় জিপের চালককে আটক করা হয়েছে।