Cvoice24.com

চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামি ফজু গ্রেপ্তার 

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৪২, ৩১ অক্টোবর ২০২৬
চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামি ফজু গ্রেপ্তার 

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টা পর্যন্ত থানা এলাকায় পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুর রহমান ওরফে ফজু উপজেলার পূর্ব দোহাজারী এলাকার কিল্লাপাড়া (ময়নার বাপের পাহাড়), ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার। তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।