আনোয়ারায় ৫৫০ ইয়াবাসহ উখিয়ার যুবক আটক
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের অভিযানে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার বারশত ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করে আনোয়ারা থানা-পুলিশ।
আটক জুবায়ের কক্সবাজারের উখিয়া থানার বাসিন্দা। তার বাবার নাম নুরুল বাশার।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের অভিযানে ৫৫০টি ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















