স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পর্যটন স্পটে, চন্দনাইশে শিক্ষার্থীদের ধরলেন ইউএনও
চন্দনাইশ প্রতিনিধি
স্কুল, কলেজ ও মাদ্রাসা ফাঁকি দিয়ে চন্দনাইশের বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরি করায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পর্যটন স্পট ও পার্কে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় স্কুল-মাদ্রাসা-কলেজের পোশাক পরিহিত অবস্থায় ঘোরাঘুরি করা বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে তাদের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মোঃ আবদুর রহমান জানান, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন পার্কে আড্ডা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের বিপথগামী হওয়া রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও কয়েকবার এ ধরনের অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
ছবির ক্যাপশন: স্কুল, কলেজ ও মাদ্রাসা না গিয়ে চন্দনাইশে বিভিন্ন পর্যটন স্পটে ঘুরাঘুরি, ইউএনও মোঃ আবদুর রহমান এর অভিযান।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













