আনোয়ারায় এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
আনোয়ারা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন আনোয়ারা উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৭১ সদস্যের এ কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত অনুমোদনপত্রে কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে।
অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে আলহাজ মজিবুর রহমান চৌধুরীকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ তোকাজ্জল হোসেন চৌধুরী (বাবর) ও সিমাহিপি আবু ছৈয়দকে। সদস্যসচিব করা হয়েছে হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেনকে।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ছালেক ও সাজ্জাদ নাওয়াল চৌধুরী। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে জোবাইদা হক তানজু, মো. জাকারিয়া, আহমদ নুর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহেদ বিন দেলোয়ার, ইযাছিন ফরহাদ সাকিব, নাঈম উদ্দীন তুষার ও বিজয় দেব নয়নকে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন গিয়াস উদ্দিন, মাইনুল ইসলাম ফাহিম ও সারওয়ার আলম ফয়সাল। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ইযাছিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, খালেদ মোহাম্মদ, শাহনাজ সাথী, শাহাদাত আহমেদ, গোলাম হোসেন, সাজ্জাদ মেহের ও আজিজুল হককে।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাফরুল ইসলাম চৌধুরী, আলহাজ মোহাম্মদ সাবের শফি, মোহাম্মদ একরাম হোসেন, ডালিয়া বড়ুয়া, মোহাম্মদ হানিফ, দিদারুল ইসলাম, শাফি আওয়াল, মোহাম্মদ কাইয়ুম, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহফুজুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দীন ও মোহাম্মদ আনিস।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী ও সদস্যসচিব জোবাইরুল আলম মানিকের স্বাক্ষরযুক্ত অনুমোদনপত্রে কমিটির অনুমোদনের বিষয়টি উল্লেখ রয়েছে।
রাজনীতি সব খবর















