পটিয়ায় এনসিপির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবদুর রশিদ
সিভয়েস২৪ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার ৮২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৌশলী মোহাম্মদ আবদুর রশিদকে আহ্বায়ক, মীর মনচুরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ আরমান আজাদকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতারা নতুন এ কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইলিয়াস কায়সার, মনির আহমদ, মাওলানা মো. ইদ্রিস হোসাইন, মাইনুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. শহিদুল ইসলাম। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান জুয়েল, মো. আব্দুর রশিদ, মোহাম্মদ আসিফ, অবসরপ্রাপ্ত কমান্ডার মুজিবুর রহমান ও প্রকৌশলী হায়দার আলী।
কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল মোস্তফা মুনিরী, দপ্তর সম্পাদক আরফাতুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাৎ হোসেন অভি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান তুষারকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন হাফেজ মোহাম্মদ আবু তৈয়ব।
এ ছাড়া সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হয়েছেন প্রকৌশলী রেজাউল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রায়ান, শিক্ষা সম্পাদক আব্দুল মান্নান মাস্টার এবং নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের পাশাপাশি ৪০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী, সদস্যসচিব জুবাইরুল আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন।
এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন বলেন, নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে পটিয়ায় দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে তাঁরা আশাবাদী। এনসিপি এখন গণমানুষের দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন কমিটির নেতারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
রাজনীতি সব খবর















