Cvoice24.com

লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৩৭, ১৫ অক্টোবর ২০২৬
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯৯ হাজার ৬৪০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রাম চেকপোস্টের কাছে স্টিল ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লেবুভর্তি দুটি বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

কক্সবাজার সব খবর