চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পূর্ব মাদারবাড়ি আরমান বেগ, চন্দনাইশ পৌরসভার মধ্যম হারলার শম্ভু দাশ এবং একই এলাকার মো. শাহজাহান (৫০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, তিনজনকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















