Cvoice24.com

আনোয়ারায় পুলিশের অভিযানে আটক ৭ , মাদকদ্রব্য উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি
১৭:৪৮, ১৩ অক্টোবর ২০২৬
আনোয়ারায় পুলিশের অভিযানে আটক ৭ , মাদকদ্রব্য উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের পৃথক অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৪৫টি ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে আনোয়ারা থানা পুলিশের চলমান অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চাতুরী ইউনিয়নের আববার আসিফ আহাদ (২২), পরৈকোড়া ইউনিয়নের শিপ্লব সরদার (৫১) ও সুমন চৌধুরী (৩২), গহিরা এলাকার মো. দিদারুল ইসলাম (৩০), রায়পুর ইউনিয়নের মো. মহরম আলী (৪৫) এবং বটতলী ইউনিয়নের মো. আলমগীর (২১) ও শাহেদ (১৯)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের চলমান অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্যসহ সাতজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর