Cvoice24.com

সীতাকুণ্ডের হত্যা মামলার আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে 

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:১৯, ১৩ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডের হত্যা মামলার আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে (৩৭) ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনি সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফটিকছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীতাকুণ্ড থানায় দায়ের করা মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার আসামি রনিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার রনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর