Cvoice24.com

আনোয়ারায় দুই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৪১, ২৮ অক্টোবর ২০২৬
আনোয়ারায় দুই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কেইপিজেড পরিদর্শন করেন। 

এ সময় জোনটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন তিনি। সেখানে দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার জানান, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু হবে। এ জোনে ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানম এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর