Cvoice24.com

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১৫, ২৭ অক্টোবর ২০২৬
বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাম্বল ও প্রেম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৫৩ ধারায় অপরাধের সত্যতা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য আদায়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি এবং নিষিদ্ধ দ্রব্য সংরক্ষণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর