ফটিকছড়ি সীমান্তে ৪ ভারতীয় গরু জব্দ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু জব্দ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ব্যাটালিয়নের অধীন রহমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লারমুখ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে রামগড় ব্যাটালিয়ন। এ লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং চোরাচালান দমনে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
এ ছাড়া সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













