বিজিবি দেখে গরু ফেলে ভারতে পালালো চোরাকারবারি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য দুই লাখ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন ছোটফরিংগা বিওপির হাতিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোটফরিংগা বিওপির একটি টহলদল সীমান্তের হাতিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা।
রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














