রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার আব্দুল খালেকের নাতি। তিনি চন্দ্রঘোনা মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় সাপের কামড়ের শিকার হন জিহাদ। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












