Cvoice24.com

উখিয়ায় ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান রফিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:১৫, ২৪ অক্টোবর ২০২৬
উখিয়ায় ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান রফিক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর সি-৫ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রফিকের বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।