পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী ৪০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেকুয়া মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম।
প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, পেকুয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি বিভাগের প্রতিযোগিতা শেষে নির্বাচিত ৪০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
কক্সবাজার সব খবর















