Cvoice24.com

উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৯, ১৬ অক্টোবর ২০২৬
উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলার একজন আসামি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) উখিয়া থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চার পরোয়ানাভুক্ত আসামির মধ্যে দুজন জেনারেল রেজিস্টার (জিআর) মামলার এবং দুজন ক্রিমিনাল রেজিস্টার (সিআর) মামলার আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উখিয়ার ফলিয়াপাড়ার হারুন প্রকাশ হারুন বৈদ্য (৪০), বালুখালীর উখিয়া ঘাট এলাকার নুর উদ্দিন (২৮), কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের বাসিন্দা নূর আলম, রাজাপালং ইউনিয়নের দোছড়ি এলাকার নূর মহল বেগম (৫৬) এবং একই এলাকার মো. আয়াছ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারের পর পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।