খাগড়াছড়িতে ২০০ কোটি টাকায় ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ ভবন
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়িতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের তিনটি ১০ তলা একাডেমিক ভবন ও দুটি ছয় তলা ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের নির্মাণকাজ শেষ হলে পাহাড়ি জেলায় শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
রবিবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় ভবনগুলোর ফলক উন্মোচন করেন তিনি।
ওয়াদুদ ভূইয়া বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাস চালু হলে পাহাড়ি জনপদে শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বর্তমান সরকার জনবান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।
খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, পাঁচটি ভবনের প্রকল্প ব্যয় প্রায় ২০০ কোটি টাকা।
এর আগে দুপুরে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে শহরের মুক্তমঞ্চের সামনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন ওয়াদুদ ভূইয়া।
পাহাড় সব খবর















