Cvoice24.com

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১১:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামের মো. শিশু মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ অক্টোবর বায়েজিদ থানার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডে রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের সামনে অভিযান চালানো হয়। এসআরবি-৭ ও সিলেটের এসআরবি-৯-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে ইস্রাফিলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর