Cvoice24.com

উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে আটক ১, জব্দ ডাম্পার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:০৩, ২৬ অক্টোবর ২০২৬
উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে আটক ১, জব্দ ডাম্পার

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ি মাটি পরিবহনের অভিযোগে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় আবু তাহের শিকদারের বাড়ি থেকে পাহাড়ি মাটিসহ ডাম্পারটি জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ রেঞ্জের অন্যান্য বনকর্মী অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।