Cvoice24.com

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর ১২ জনের; কারাগারে বগাও

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:১৩, ২৭ অক্টোবর ২০২৬
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর ১২ জনের; কারাগারে বগাও

চট্টগ্রাম মহানগরের খুলশী থানায় দায়ের করা একটি মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মামলার সহকারী প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

তিনি জানান, বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। খুলশী থানার এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। 

অন্যদিকে, মামলার বাকি ১২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর