Cvoice24.com

চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:০১, ২৭ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে হারানো ১০৭ মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মহানগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর