Cvoice24.com

ফ্লাইওভার থেকে সরকারি কার্যালয়ে বোমা নিক্ষেপ, গ্রেপ্তার ৫

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:৩৮, ৬ নভেম্বর ২০২৬
ফ্লাইওভার থেকে সরকারি কার্যালয়ে বোমা নিক্ষেপ, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম মহানগরের ষোলশহরে ফ্লাইওভারের ওপর থেকে দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভারের ওপর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাতে সরকারি কার্যালয় দুটির সামনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া বোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। তবে প্রায় ৮ থেকে ১০ সেকেন্ডের মধ্যে আগুন নিভে যায়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর