উখিয়ায় রেজু খালে গোসলে নেমে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু খালে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ওই ইউনিয়নের বিট অফিস এলাকার বাসিন্দা আনজু মিয়ার ছেলে এবং উপজেলার জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেজু খালে গোসল করতে নেমে একপর্যায়ে পানিতে তলিয়ে যায় মেহেদী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন চৌধুরী শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সব খবর














