Cvoice24.com

উখিয়ায় মানবপাচার ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১১:৫০, ৬ নভেম্বর ২০২৬
উখিয়ায় মানবপাচার ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২৮)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে। সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি তিনি।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এসআরবি-১৫-এর কক্সবাজারের সিপিএসসির একটি দল কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মানবপাচার ও হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি মো. ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচার, হত্যা, মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।