Cvoice24.com

কোতোয়ালী-ফলমুন্ডিতে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৫৮, ৮ নভেম্বর ২০২৬
কোতোয়ালী-ফলমুন্ডিতে অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে কোতোয়ালী মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ফলমুন্ডি এলাকায় মূল্য তালিকা না থাকায় আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর