Cvoice24.com

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ মামলা, জরিমানা 

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৫৩, ২৩ নভেম্বর ২০২৬
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ মামলা, জরিমানা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং গাড়ির রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন না থাকার অপরাধে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৯টি মামলা করা হয়। মামলাগুলোর বিপরীতে মোট ১৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদেশ দেওয়া হয়।

অভিযানে আনোয়ারা থানা-পুলিশ সহযোগিতা করে।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, আনোয়ারা উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর