রাউজানে অদুদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
সিভয়েস ডেস্ক
দানবীর সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন অদুদ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন সিকদার ও সেকান্দর আলম চৌধুরী, সাবেক সভাপতি জামশেদুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা জানে আলম চৌধুরী, উপদেষ্টা জামাল সিকদার ও মোহাম্মদ লোকমান মাস্টার, সিনিয়র সহসভাপতি জাহেদ হোসেন চৌধুরী, কাজী হেলাল উদ্দিন এবং সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ মনসুর মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হাকিম সিকদার, কাজী হুমায়ুন কবির, কাজী মারুফ, মনির সিকদার, বাবু কৃষ্ণ মণি আচার্য্য, সেফায়তুল করিম চৌধুরী, কাজী আরাফাতুল ইসলাম, তাওহিদ আলম, সামির সিকদার, সোহেল সিকদার, মুনতাছির আলম সিকদার, জিসান সিকদার, জামি সিকদার, মাহের সিকদার, আবু ইছা ও মোহাম্মদ সাঈদ সিকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মরহুমের কবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অদুদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















