Cvoice24.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৪২, ২৪ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে রিভলবার, গুলি ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ হোসেনকে আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কক্সবাজার সব খবর