Cvoice24.com

রামগড়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২৬, ২৫ নভেম্বর ২০২৬
রামগড়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে ইমাম হোসেন সোহাগ (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমাম হোসেন সোহাগ উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি ওই এলাকার মৃত আব্দুল ওয়াছের ছেলে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।