Cvoice24.com

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তর পতেঙ্গায় তবারক বিতরণ

সিভয়েস২৪ ডেস্ক
২২:০৭, ৬ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তর পতেঙ্গায় তবারক বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরের উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সমাজসেবক, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বেগম খায়রুন্নেছা ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক সহযোগিতায় নবীন-প্রবীণ নেতাকর্মী ও ছাত্রনেতাদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল নেতা মো. কাইয়ুম, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস, শ্রমিকদল নেতা মোহাম্মদ ইকবাল, তরুণ সংগঠক ইউনুস শুভ, ইকরাম, জোবায়েরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে তার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রেস রিলিজ সব খবর