Cvoice24.com

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে চালক দলের দোয়া মাহফিল

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১২, ২০ জুন ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে চালক দলের দোয়া মাহফিল

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) খুলশীর ঝাউতলা এলাকায় বিজিএমইএ ভবন সংলগ্ন এক রেস্টুরেন্টে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র পরিচালনা এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচনায় অংশ নেন ভয়েস ফর চট্টগ্রামের জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ-আল-রায়হান (আলভী), সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক মো. হাসেম এবং শ্রমিক নেত্রী সাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনায় তার বিভিন্ন উদ্যোগ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তারা তার আদর্শ ও রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক নিয়েও বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
 

প্রেস রিলিজ সব খবর