সৌদি-আমিরাত ও কাতারে রমজান শুরু
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে এসব দেশে রোজা শুরু হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর একদিন পর সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হয়। সে হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
তবে বাংলাদেশে রমজান শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে রমজানের সূচনা ঘোষণা করা হয়।
ধর্ম সব খবর















