Cvoice24.com

ত্রিশরণ বুদ্ধ বিহারে কঠিন চীবর দান শুক্রবার

সিভয়েস২৪ ডেস্ক
১৩:০৮, ২৯ অক্টোবর ২০২৬
ত্রিশরণ বুদ্ধ বিহারে কঠিন চীবর দান শুক্রবার

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনী কৈবল্যধাম আবাসিক এলাকার ত্রিশরণ বুদ্ধ বিহারে শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে কঠিন চীবর দানানুষ্ঠান। এ উপলক্ষে সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দানসহ নানা ধর্মীয় দানানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, শুক্রবার দিনব্যাপী ত্রিশরণ বুদ্ধ বিহারে এসব ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন ত্রিশরণ বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা শুভ মিত্র ভিক্ষু। এ ছাড়া অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্যপ্রিয় মহাথেরো। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করবেন মিরসরাইয়ের মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত জিনালংকার মহাথেরো।

সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানিয়ে ত্রিশরণ বুদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বীরবাহু বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামের প্রবেশমুখে আমাদের এই বিহারটি সিটি কর্পোরেশনের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের মধ্যে একমাত্র বিহার। আমরা এখানে ২০০৯ সাল থেকে বৌদ্ধ বিনয়ে সকল অনুষ্ঠান ও কার্যক্রম করে আসছি। শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী আমরা কঠিন চীবর দানোৎসব আয়োজন করেছি। চট্টগ্রামসহ সারাদেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে আসার অনুরোধ করছি।’