জেলা-৩ কনভেনশনে ‘সেরা এপেক্সিয়ান’ নির্বাচিত মুহাম্মদ আরিফ খান
সিভয়েস২৪ ডেস্ক
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-৩ পর্যায়ে ‘সেরা এপেক্সিয়ান (Best Apexian)’ সম্মাননা অর্জন করেছেন এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান।
গত ১২ ডিসেম্বর চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত ৪৫তম শাহ আমানত এপেক্স কনভেনশন-২০২৫ এ তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বর্তমানে এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এপেক্স বাংলাদেশ জেলা-৩-এর সেক্রেটারি এবং ৪৫তম জেলা-৩ কনভেনশন কমিটির সেক্রেটারি হিসেবে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম, নেতৃত্ব উন্নয়ন এবং সাংগঠনিক অগ্রগতিতে তার নিরলস অবদান ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা-৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান এক অভিনন্দন বার্তায় বলেন, মুহাম্মদ আরিফ খানের শক্তিশালী সাংগঠনিক দক্ষতা ও তদারকি জেলা-৩-এর কার্যক্রমকে আরও গতিশীল করেছে। এই সম্মাননা তার যোগ্য কাজেরই প্রতিফলন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এপেক্সিয়ান মুহাম্মদ আরিফ খান বলেন, এই স্বীকৃতি আমার কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতেও এপেক্সের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
প্রেস রিলিজ সব খবর















